1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠনের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ভালুকা-ত্রিশাল শিল্পাঞ্চলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন ডিবিতে হস্তান্তর করা হলো সাবেক মেয়র সাঈদ খোকনকে বারিধারার বাসা থেকে গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন খুলনায় বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার নেত্রকোনায় পর্যটন হাব গড়ার উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং অন্যান্য দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ থেকে মিছিল নিয়ে মিরপুর-১০-এর দিকে যাওয়ার পথে তাঁরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে অগ্রসর হন তাঁরা। সেখানে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাঁদের গতিরোধ করে।

পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মধ্যবর্তী এলাকার বিভিন্ন অলিগলিতে আশ্রয় নেন।

পরে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা আশপাশের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাকশ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে মিরপুর-১০-এর দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাঁদের থামানোর চেষ্টা করা হয়। এ সময় লাঠি ফেলে শান্তিপূর্ণভাবে সরে যেতে বারবার অনুরোধ জানানো হয়েছিল।

তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো এবং জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে একই দাবিতে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকাতেও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেখানে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে। এ জন্য মাইকিংও করা হয়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি