বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তথ্য জানিয়েছে দলটি। এ ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক থাকার পাশাপাশি ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দলের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে।
এ পরিস্থিতিতে শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জামায়াতে ইসলামী।