1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চিপসের প্রলোভনে দুই মেয়েকে সড়কে রেখে যাওয়ার অভিযোগ মায়ের বিরুদ্ধে রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট গঠনে জোর, চীন-জাপান-জাতিসংঘের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওমরাহর পথে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কুমিল্লার মাদরাসাশিক্ষক সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে হবে ১৩ অক্টোবরের মধ্যে রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ধর্মমন্ত্রীর, বাংলাদেশিদের নিরাপত্তায় তৎপর সরকার রিয়াদে বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন বাংলাদেশের বিমানবহর ২০০ ছাড়ানোর স্বপ্ন, ৩৫ উড়োজাহাজ আসবে ২০৩১ থেকে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় আড়াই হাজার প্রবাসী ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, এ বছর প্রাণহানি ৩০

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে হবে ১৩ অক্টোবরের মধ্যে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসকের মিডিয়া সেলে প্রকাশিত জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী। বন্ধের কারণ হিসেবে অনিবার্য পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। এতে সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় দুই দিক থেকে আসা পর্যটক ও যানবাহন আটকা পড়ে।

সাধারণত খাগড়াছড়ি থেকে সাজেক এবং সাজেক থেকে খাগড়াছড়িতে পর্যটকদের যাতায়াতের জন্য প্রতিদিন দুই দফায় সেনাবাহিনীর এসকর্টের ব্যবস্থা থাকে। তবে অবরোধের কারণে রোববার একবার এসকর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।

এ সময় খাগড়াছড়ি থেকে সাজেকের পথে থাকা পর্যটকেরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীদের বাধার মুখে পড়েন। অন্যদিকে, সাজেক থেকে বের হওয়ার পথে থাকা পর্যটকেরা মাচালং এলাকায় আটকা পড়েন।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর বিকেল ৫টার দিকে অবরোধ প্রত্যাহার করেন কর্মসূচির আয়োজকেরা। এরপর সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় দুই স্থানে আটকে থাকা পর্যটকেরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা হন।

অবরোধ প্রত্যাহার হলেও জেলা প্রশাসনের সিদ্ধান্তে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকছে। ফলে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়সীমার মধ্যে সাজেক ত্যাগ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি