1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের বিমানবহর ২০০ ছাড়ানোর স্বপ্ন, ৩৫ উড়োজাহাজ আসবে ২০৩১ থেকে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪ ঢাকা-রিয়াদ রুটে ৭ ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় আড়াই হাজার প্রবাসী ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, এ বছর প্রাণহানি ৩০ বাংলাদেশে বাল্যবিয়ের হার ৫১ শতাংশ, সভ্য সমাজে এমন চিত্র অকল্পনীয়: সমাজকল্যাণমন্ত্রী দিল্লিতে বিক্ষোভের ঘটনায় মুক্তি পেলেন সিজেপির তিন নেতা নিরাপত্তার কারণে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা ঈশ্বরগঞ্জ হাসপাতালে সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিন, বিশুদ্ধ পানি পাবেন রোগীরা আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রিয়াদে হামলার জেরে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল, মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলা

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আ ন ম আয়াসসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) শাহবাগ থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)। আয়াসের বয়স ২৯ বছর।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে শনিবার শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গেলে আয়াসসহ কয়েকজনকে আটক করে পুলিশ। আয়াস রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের সদস্যসচিব।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে তাঁদের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আটক করা হয়েছিল। পরে তাঁদের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

ঘটনাস্থলের দেয়ালে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হয়েছিল। গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করার পর দেয়ালসংলগ্ন অংশ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

এরপর ওই দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ ১০ জন গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়।

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়টি এখন আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি