1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নিরাপত্তার কারণে জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট বন্ধ, আটকা পড়েছেন ঢাকাগামী যাত্রীরা ঈশ্বরগঞ্জ হাসপাতালে সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিন, বিশুদ্ধ পানি পাবেন রোগীরা আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রিয়াদে হামলার জেরে বাংলাদেশ থেকে ৫ ফ্লাইট বাতিল, মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস, বাগেরহাটে প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ঘুমিয়ে পড়লেন সিভিল সার্জন, সমালোচনা রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার, বাংলাদেশিসহ নিহত ১২ মশা দমনে ব্যর্থতার প্রতিবাদে রাস্তায় মশারি টানিয়ে পাঁচ তরুণীর অবস্থান ফেসবুকে পরিচয়ের পর রাজুর সঙ্গে কক্সবাজারে, ফেরার পথে হত্যার শিকার তাজমিন ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

ঈশ্বরগঞ্জ হাসপাতালে সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিন, বিশুদ্ধ পানি পাবেন রোগীরা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও তাঁদের স্বজনদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে সৌরবিদ্যুৎচালিত পানি শোধন মেশিন আনা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবুর উদ্যোগে চীনা প্রতিষ্ঠান CCECC মেশিনটি বিনামূল্যে দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেশিনটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সৌরবিদ্যুতের মাধ্যমে এটি পরিচালিত হবে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা বিশুদ্ধ পানি পান করার সুযোগ পাবেন।

মেশিনটি আগামী ১০ দিনের মধ্যে চালু করে পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে হাসপাতালে ভর্তি রোগীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা মানুষের বিশুদ্ধ পানির চাহিদা পূরণে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

হাসপাতালে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, মেশিনটি চালু হলে রোগী ও স্বজনদের পানীয় জলের দুর্ভোগ কমবে।

এ উদ্যোগে সহযোগিতার জন্য সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু চীনা প্রতিষ্ঠান CCECC এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধি মি. কি ও তাঁর দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

সৌরবিদ্যুৎচালিত এ পানি শোধন মেশিন চালু হলে হাসপাতালের রোগীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি