1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারকে গাভি দিল উপজেলা প্রশাসন সন্তানের মুখ দেখার কয়েক দিন পরই ট্যাংক দুর্ঘটনায় নিহত সৈনিক পিয়াস প্রধানমন্ত্রীসহ সবাইকে নিয়মিত নামাজের আহ্বান জামায়াত এমপির ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেপ্তার সংসদ সদস্যের বক্তব্য থামিয়ে দেওয়া সংসদীয় রীতির পরিপন্থী: বিরোধীদলীয় নেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান আইন-বিধি মেনেই: দুদক সচিব জুলাইয়ের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরেছে: রাষ্ট্রপতি ভোলায় হবে সার কারখানা ও নতুন বিদ্যুৎকেন্দ্র: সংসদে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এজাহারভুক্ত আসামি মোজতাবা আরিফ খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এবং অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অষ্টগ্রাম উপজেলা কোর্ট বিল্ডিং চত্বরের অফিসার্স ক্লাবের সামনে থেকে তাকে আটক করা হয়। অষ্টগ্রাম থানা-পুলিশের সহযোগিতায় জেলা ডিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে অষ্টগ্রাম থানায় মোট তিনটি মামলা করা হয়। এর মধ্যে দুটি মামলা বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা হয় এবং উভয় মামলাতেই মোজতাবা আরিফ খানকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট অষ্টগ্রাম থানায় দায়ের হওয়া প্রথম মামলায় মোজতাবা আরিফ খান ৩৩ নম্বর এজাহারভুক্ত আসামি। একই বছরের ১০ সেপ্টেম্বর দায়ের করা দ্বিতীয় মামলায় তাকে ৫ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানা-পুলিশের সহায়তায় জেলা ডিবির সদস্যরা মোজতাবা আরিফ খানকে গ্রেপ্তার করেছেন।

ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অষ্টগ্রাম থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট মামলাগুলোতে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

মোজতাবা আরিফ খান বর্তমানে অষ্টগ্রাম সরকারি রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ২৪ সেপ্টেম্বর তাঁর কলেজ থেকে অবসরে যাওয়ার কথা রয়েছে।

গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে অষ্টগ্রামে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি