1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৭৫০, নিখোঁজ ৩ হাজারের বেশি সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ শিক্ষিকা রনজিলা হত‍্যা : সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার ৬ মাসের মধ্যে দুই লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া : প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত-আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে: রাশেদ খাঁন হুজুররা হাসনাতের বেলায় চেতছে, বিএনপির বেলায় চুপ: মাদানী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আজ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আফম আহসানউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী। ২০০১ সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। ভৌগোলিকম্যাপ ও গাইড অন্বেষণ করা

আফম আহসানউদ্দীন ১৯১৫ সালের ১ জুলাই ময়মনসিংহ জেলার বোকাইনগরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও বিএল ডিগ্রি লাভ করে ১৯৪২ সালে বেঙ্গল সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৬৮ সালে ঢাকা হাইকোর্টের এবং ১৯৭৩ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। ১৯৭৭ সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

১৯৮২ সালের ২৪ মার্চ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল এরশাদ রাষ্ট্রক্ষমতা দখল করে নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পরে তথা ২৭ মার্চ জেনারেল এরশাদ আহসান উদ্দিন চৌধুরীকে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত করেন। ১৯৮৩ সালের ১১ ডিসেম্বর এরশাদের চাপে পদত্যাগ করেন তিনি। সেই সময় রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন সামরিক শাসক এরশাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি