1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভুল ডাকাতি’র খবরে বনশ্রীতে পুলিশের অভিযান, তথ্যদাতাই আটক হত্যা মামলার রায় ঘিরে নুসরাতের বাড়িতে পুলিশের নিরাপত্তা জোরদার মামলা পরিচালনা করতে গিয়ে কোটি টাকাসহ প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন আইনজীবী জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী হাসপাতালে চিকিৎসকদের থ্রি ‘এ’ মেনে চলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ : চেয়ারম্যান নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়‌র্ক থে‌কে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো একটি নোট ভার্বালে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রীর নয় দিনের সফরের প্রস্তুতি চলছে। সরকারপ্রধান হিসাবে প্রথমবারের মত জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

এছাড়া, সাধারণ অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সরকারের কর্মকর্তারা জা‌নিয়েছেন, নিউইয়‌র্ক সফরের পর্ব সে‌রে সানফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সানফ্রান্সিসকোতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মতবিনিময় সভাতেও অংশ নেওয়ার কথা।

উল্লেখ, ফেব্রুয়া‌রি‌তে সরকার গঠ‌নের পর মাল‌য়ে‌শিয়া ও চীন সফর ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি