1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাসপাতালে চিকিৎসকদের থ্রি ‘এ’ মেনে চলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ : চেয়ারম্যান নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা বিডার সেই আশিক চৌধুরী এবার নতুন দায়িত্বে হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন অবৈধতার বৈধতা দাবিতে বনানীর সড়কে স্লিপার বাসের মালিকরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর

সাংবাদিক দম্পতি শাকিল-ফারজানার সম্পদের হিসাব তলব দুদকের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টিভির সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তার স্ত্রী সাংবাদিক ফারজানা রূপার সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক পৃথক আদেশে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নোটিশ সূত্রে জানা যায়, দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক দুটি আদেশের মাধ্যমে তাদের নিজ, স্ত্রী/স্বামী এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিবরণী জমা দিতে বলা হয়েছে। আদেশে নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশন বরাবর সম্পদ বিবরণী দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা বা ভুল বিবরণী দাখিল করলে দুদক আইনের ২৬(২) ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।

শাকিল আহমেদ ও ফারজানা রুপা দীর্ঘদিন একাত্তর টেলিভিশনে কাজ করেন। ২০২৪ সালের ৮ আগস্ট তাদের ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয় একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ। ওই সময় শাকিল (হেড অব নিউজ) ও ফারজানাকে (স্পেশাল করেসপনডেন্ট ও প্রেজেন্টার) চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই বছরের ২১ আগস্ট তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি