1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা : রাশেদ খাঁন স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ : চেয়ারম্যান নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা বিডার সেই আশিক চৌধুরী এবার নতুন দায়িত্বে হত্যার পর সেই বাড়িতে গোসল, খেজুর-শসাও খান দুজন অবৈধতার বৈধতা দাবিতে বনানীর সড়কে স্লিপার বাসের মালিকরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় নৌ ও বিমানবাহিনীর অবদান স্মরণ প্রধানমন্ত্রীর রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে আনা হলো ট্রাইব্যুনালে

স্লিপার বাস নিয়ে মালিকদের সঙ্গে বসবে বিআরটিএ : চেয়ারম্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

স্লিপার বাস চলাচল নিয়ে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান। তবে এ ক্ষেত্রে দেশের প্রচলিত আইন পরিপালনে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৩ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ সদর দপ্তরে স্লিপার বাস মালিক সমিতির দেওয়া স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, স্মারকলিপি রাখলাম। আইনের বিষয়ে কোনো দ্বিমত নেই। আইন পরিপালনে আমরা বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো নাগরিক কখনোই বলবেন না যে আমরা আইন মানি না। দেশের রাষ্ট্রীয় যে আইন আছে, তা সবার জন্যই সমান। আমি বিশ্বাস করি, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল থাকবেন। স্মারকলিপি আমরা পেয়েছি, বিষয়টি নিয়ে আমরা আলাপ করব।

স্লিপার বাস বন্ধ না করে সংস্কার করে চলাচলের উপযোগী করার বিষয়ে মালিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, স্লিপার বাস বা যে কোনোভাবে সংস্কার করার বিষয়ে আমরা তাদের সঙ্গে বসব। তাদের বক্তব্য শুনব।

মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো বিষয়ে তাদের বক্তব্য রাখতে পারেন। আমরা তাদের সঙ্গে বসে কথাগুলো শুনব। এরপর আইন অনুযায়ী যতটুকু আমাদের পক্ষে সম্ভব, আমরা ব্যবস্থা নেব। তবে নিশ্চয়ই আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।

চেয়ারম্যান বলেন, আইনের বিষয়টি আমরা পুরোপুরি অনুসরণ করব, ওনারাও নিশ্চয়ই অনুসরণ করবেন। এ বিষয়ে দ্বিমত থাকার কোনো সুযোগ নেই।

এর আগে স্লিপার বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে বিআরটিএ চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি। এ সময় সমিতির নেতারা স্লিপার বাস বন্ধ না করে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে কারিগরি ও নিরাপত্তাবিষয়ক কাঠামো নির্ধারণের দাবি জানান।

সমিতির পক্ষ থেকে বলা হয়, স্লিপার বাস খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এ ছাড়া চালক, হেলপার, সুপারভাইজার ও মেকানিকসহ হাজার হাজার শ্রমিকের জীবিকা এ খাতের ওপর নির্ভরশীল। তাই স্লিপার বাসের জন্য কার্যকর নিয়ন্ত্রক কাঠামো তৈরি করে চলাচলের সুযোগ দেওয়ার দাবি তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি