1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে চারজনকে হত্যার ঘটনায় আটক ২ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে আনা হলো ট্রাইব্যুনালে বঙ্গভবনে আমন্ত্রণ না পাওয়ায় ‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু ভাসমান দুই এলএনজি টার্মিনাল চালু, মধ্যরাত থেকে বাড়বে গ্যাস সরবরাহ ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা-সিনেমা নিষিদ্ধের মতো: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে মন্ত্রীর পদ ছেড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফকে আনা হলো ট্রাইব্যুনালে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার কিছুক্ষণ আগে আকাশি রঙের একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করবে প্রসিকিউশন। গত ৯ আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১।

প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে তাকে আজ হাজির করা হয়েছে।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। তিনি সিলেট বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। সিলেট-২ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি