1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কেন্দুয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দোলন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ায় মো. রিয়াদ হোসেন তালুকদার দোলন (৩৫) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) রাত ২টার দিকে উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৭ জুন) সাকলে দোলনের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ। গ্রেপ্তার পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে। তিনি কেন্দুয়া উপজেলা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

কেন্দুয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজবাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার নিজবাড়িতে অভিযান তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সি আর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও রয়েছে।

ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, ‘দোলন একটি সি আর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। এখন তিনি থানা হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি