1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
রামিসা হত্যার রায়ে আমরা সন্তুষ্ট, যত দ্রুত সম্ভব নিষ্পত্তি : আইনমন্ত্রী হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল চট্টগ্রামে ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা, বড় দুর্ঘটনা থেকে রক্ষা রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে: ডেপুটি স্পিকার তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও রায়ের নথি সুপ্রিম কোর্টে পৌঁছালে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আলোচিত এই রায় বাস্তবায়নের দিকে যায় সেই প্রচেষ্টার কথাও জানান তিনি।

রোববার (৭ জুন) নিজ কার্যালয়ে এসব মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

এ সময় তিনি শিশু রামিসা হত্যা মামলায় বিচার বিলম্বের কোনো সুযোগ ছিল না বলে উল্লেখ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীও এ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধান বিচারপতিও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশার কথা জানান অ্যাটর্নি জেনারেল।

তিনি জানান, দ্রুত তদন্ত ও বিচারের মাধ্যমে যে রায় হয়েছে, তা দেশের বিচার প্রক্রিয়ার জন্য একটি মাইলফলক।

এছাড়া দণ্ডিত ব্যক্তিরাও ন্যায়বিচার পেয়েছেন কি না, সেটি নিশ্চিত করাও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি