1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রশাসনিক জটিলতা কমানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দিয়েছেন।

সোমবার (৪ মে) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বস্ত্র ও পাট খাতের আওতাধীন বন্ধ কল-কারখানার বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত উঠে আসে।

বৈঠকে জানানো হয়, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগা এবং বিভিন্ন দপ্তরের জটিল অনুমতি প্রক্রিয়া বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় অনুমোদন ধাপ বাদ দিয়ে প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।

তিনি আরও নির্দেশ দেন, যেসব দপ্তরের অনুমোদন বাধ্যতামূলক নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে, যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়।

বন্ধ হয়ে থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর দিকেও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য ঋণপ্রাপ্তি সহজ করার ওপর বিশেষ গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদ হাসান এবং বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি)-এর চেয়ারম্যান কবির উদ্দিন সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের বিষয়ে মতামত দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি