1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনামঃ

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন পদক্ষেপে কোনো সাংবিধানিক বাধা থাকার কথা নয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

বক্তব্যে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে পদে বহাল রাখার বিষয়ে সমালোচনা করেন। তিনি দাবি করেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে সাংবিধানিক ধারাবাহিকতার যুক্তি তুলে ধরা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই যুক্তি আর প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে তিনি দুটি বিকল্পের কথাও উল্লেখ করেন—জাতীয় সরকার গঠন অথবা সেনাবাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর—যদিও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে জানান।

সংবিধান নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ১৯৭২ সালের সংবিধানকে একাত্তরের চেতনার সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা সঠিক নয়। তার মতে, ওই সংবিধানে ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটেছে এবং এটি গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রক্রিয়া ও ‘জুলাই সনদ’ নিয়েও বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সংবিধান সংস্কার বা পুনর্লিখনের বিষয়ে নতুন করে ভাবনার প্রয়োজন রয়েছে।

মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে তিনি মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে দেখেন এবং বৈষম্যবিরোধী আন্দোলনের লক্ষ্যও একই ধারার অংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি