1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার মধ্যে বসেই এসএসসি পরীক্ষা দিতে হয়েছে কুমিল্লার এক কেন্দ্রের শিক্ষার্থীদের। কোথাও হাঁটুসমান পানি, আবার কোথাও বেঞ্চে পা তুলে কিংবা দাঁড়িয়ে পরীক্ষায় অংশ নিতে দেখা গেছে তাদের।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীতে অঝোর বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের পর ইশ্বর পাঠশালা কেন্দ্রের মাঠ ও পুরনো ভবনের শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ে। ওই দিন ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল।

পরীক্ষার্থীদের অভিভাবকেরা জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরই বৃষ্টি বাড়তে থাকে। এতে কেন্দ্রের ভেতরে পানি জমে যায়। কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকেই পানির মধ্যেই বেঞ্চে বসে, কেউ পা তুলে, আবার কেউ দাঁড়িয়ে পরীক্ষা সম্পন্ন করে।

তারা আরও বলেন, জমে থাকা পানি ময়লা ও জীবাণুযুক্ত হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। এ সময় বিদ্যুৎ না থাকায় চার্জিং লাইট ও মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা নেওয়া হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন বলেন, এ ধরনের পরিস্থিতি দুঃখজনক। বৃষ্টির সময় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা সমাধানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজন রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিত ড্রেনেজ ও অপরিষ্কার নালার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। এতে জনদুর্ভোগ বাড়ছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত পাঁচ বছরে বিপুল ব্যয়ে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন করা হলেও ময়লা জমে থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে খাল খনন ও পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি