1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক

চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম বন্দরের পাশের বাংলাবাজার এলাকায় রেললাইনে রাখা দুটি পরিত্যক্ত ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে, বৃষ্টির মধ্যেই বগিগুলোতে আগুন লাগে। বিকেল সোয়া চারটার দিকে আগুন জ্বলে উঠতে দেখা গেলে খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, প্রায় ৫টা ৫০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এতে দুটি বগির বড় অংশ পুড়ে গেছে, তবে ভেতরে মূল্যবান কিছু না থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি পুরনো বগি পড়ে ছিল এবং সেখানে মাদকসেবীদের আনাগোনা ছিল। তাদের ধারণা, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের ডিআরএম মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, বগিগুলো অচল হওয়ায় সেখানে ফেলে রাখা হয়েছিল। ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি