বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনে পরিবর্তন আসছে—ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা-র স্থলাভিষিক্ত হবেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের তথ্য নিশ্চিত করে।
রাজনৈতিক জীবনে দিনেশ ত্রিবেদী ইউপিএ জোট সরকারের সময় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পরে ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।
অন্যদিকে, ২০২২ সাল থেকে ঢাকায় দায়িত্ব পালন করা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।