1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে ধরা পড়েছে একটি কুমির। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই কুমিরটি দেখতে নদীর ঘাটে শত শত মানুষের ভিড় জমে। একই সঙ্গে আশপাশের এলাকায় নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন বেপারী (৪০), সাগর বেপারী (৪৮), বিল্লাল খান (৬০) ও শেখ ইলিয়াস (৪০) নদীতে হাজারি বড়শি ফেলে মাছ ধরছিলেন। এক পর্যায়ে তাদের বড়শিতে কুমিরটি আটকে যায়। পরে সেটিকে টেনে তুলে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসা হয়।

জেলে শেখ ইলিয়াসের দাবি, কুমিরটি ধরা পড়ার সময় কাছাকাছি স্থানে আরও দুটি কুমির দেখা গেছে, যেগুলোর আকার তুলনামূলক বড়। এ তথ্য ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে শঙ্কা আরও বেড়েছে।

স্বপন বেপারী জানান, কুমিরটি ধরা পড়ার পরপরই দ্রুত উদ্ধার করে নিরাপদে ঘাটে রাখা হয়েছে এবং বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন বলেন, খবর পেয়ে ওসির নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে, যাতে কেউ প্রাণীটিকে ক্ষতি করতে না পারে। পরবর্তী ব্যবস্থা নেবে বন্যপ্রাণী সংরক্ষণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি