1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

গফরগাঁওয়ে রেললাইন ভাঙা, দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন ভেঙে যাওয়ার দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেৱার পাগলা থানার শহীদনগর এলাকার দাইড়েরপুল এলাকায় ঘটনাটি ঘটে। পরে রাত ১০ টা ২০ মিনিটের দিকে ভাঙা লাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, পাগলা থানার কাওরাইদ রেলওয়ে স্টেশন ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি শহীদনগরের দাইড়েরপুল এলাকায় স্থানীয় লোকজন রেললাইনে ৬ ইঞ্চির মত জায়গায় ভাঙা দেখতে পেয়ে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ ফোন করের। পরে স্থানীয় স্টেশন মাষ্টারকে জানালে রেলওয়ে কর্মচারীরা ঘটনাস্থল পৌঁছে রেললাইন মেরামতের কাজ করে। মেরামত শেষ হলে রাত ১০ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।।

মেরামতের পর ঢাকাগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে, মহুয়া কমিউটার মশাখালী স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি