1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, ‘জয় বাংলা’ স্লোগান, পরে ভাঙচুর ও আগুন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

১৮ মাস পর খুলনায় দলীয় কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার ছবি টাঙিয়ে পুষ্পমাল্য পরান নেতাকর্মীরা। এ সময় জয় বাংলা স্লোগান দেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেছেন।

রবিবার দুপুরে খুলনা সদর থানার শহীদ হাদিস পার্কের সামনে শঙ্খ মার্কেটে সংগঠনটির মহানগর ও জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। আজ দুপুরে আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খুলে অফিসের দোতলায় ওঠেন। তারা দলীয় শীর্ষ নেতাদের ছবি টাঙিয়ে দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন। শেখ হাসিনার ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন দোকানি জানিয়েছেন, কার্যালয় ত্যাগ করার সময় আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা স্থানীয় দোকানদের বলে যান খুব শিগগির অফিসের উন্নয়নকাজ সম্পন্ন করে দলীয় কার্যক্রম চালু করা হবে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘দুপুরের দিকে কিছু লোকজন আওয়ামী লীগ অফিসের তালা খুলে শীর্ষ নেতাদের ছবি টানান ও পুষ্পমাল্য অর্পণ করেন। খবর পেয়ে সন্ধ্যায় ‘রেড জুলাই’ নামে একটি সংগঠনের লোকজন এসে তা ভাঙচুর ও অপসারণ করেন। আশপাশের সিসি ক্যামরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওসব নেতাকর্মীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি