1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

ট্রাক মার্কায় জামানত হারিয়েও এবার মেয়র প্রার্থী হবেন মেঘনা আলম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে গেলেও রাজনীতির ময়দান ছাড়ছেন না দেশের আলোচিত মডেল মেঘনা আলম। ঢাকা-৮ আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচন করে ৬০৮ ভোট পান তিনি। প্রয়োজনীয় ভোট না পাওয়ায় হারান জামানতও।

তবে থেমে নেই তার রাজনৈতিক যাত্রা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন তিনি।

বিবৃতিতে মেঘনা বলেন, ‘এটি শেষ নয়, দীর্ঘমেয়াদি যাত্রার শুরু। ১১ বছর আন্তর্জাতিক পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করেছি। জাতীয় রাজনীতিতে আমার অভিষেক হয়েছে ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে। এবার মেয়র নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছি।’

নিজের প্রচারণা নিয়ে তিনি জানান, তার ছিল না কোনো বিলবোর্ড, বড় ক্যাম্প বা ব্যয়বহুল প্রচারণা। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত প্রচারও করেননি। মাত্র তিন দিন এলাকায় হেঁটে মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

তার ভাষ্য, ‘এই ৬০৮ ভোট এসেছে সততা থেকে, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ থেকে। অন্যরা মাসের পর মাস প্রচারণা চালিয়েও যে স্বীকৃতি পান না, আমি তা পেয়েছি সীমিত সময় ও শূন্য খরচে। সময় ও অর্থ পেলে ৬০৮ ভোট হয়তো ৬০ হাজারেও পৌঁছাত।’

মেঘনা আরও জানান, তার দল গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে সমন্বয়ে নির্বাচনে অংশ নিলেও তিনি বিএনপির পোলিং এজেন্ট সহায়তা নেননি নিরপেক্ষ অবস্থান ধরে রাখার জন্য।

সবশেষে তিনি বলেন, রাজনীতি অর্থ আর আড়ম্বরের খেলা নয়; এটি সাহস ও মানুষের প্রতি ভালোবাসার জায়গা। ‘যে নারী ভয় পেয়ে দমে যায় না, তাকে থামানো যায় না। একদিন শহর, হয়তো দেশও বদলে দেবেন’- এমন আত্মবিশ্বাসী বার্তাও দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি