1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ঢাবির শিক্ষার্থীরা যেভাবে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে, ঠিক তেমনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে।’

নির্বাচিত হলে ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, গুলিস্তানে গেলে আপনাদের পকেটে ফোন, মানিব্যাগ থাকে না। ১২ ফেব্রুয়ারির পরে আপনারা যাতে নিশ্চিন্তে গুলিস্তান যেতে পারেন সেই ব্যবস্থা করা হবে।’

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসিমউদদীন হলে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১১টায় ঢাবির শহিদ ওসমান হাদী হল (প্রস্তাবিত) থেকে প্রচারণা শুরু করেন তিনি। পরবর্তীতে, বিজয় একাত্তর হল, কবি জসিমউদদীন হল, মাস্টারদা সূর্যসেন হলে প্রচারণা চালান তিনি। এদিন বিকেল সাড়ে পাঁচটায় তার প্রচারণা শেষ হওয়ার কথা রয়েছে।

এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রচারণায় ঢাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

ফাহিম আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী জানান, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের ক্যাম্পাসের বড়ো ভাই। ঢাকা-৮ আসনে তিনি বিজয়ী হলে সেটা আমাদের জন্যই ভালো হবে। তাছাড়া, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তার মতো ভোকাল মানুষ খুব কমই আছে। এজন্য তার সংসদে যাওয়া জরুরি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি