1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ মাহবুবুর রহমান সজীব (৩১) নামে এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটককৃত মাহবুবুর রহমান সজীব বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া এলাকার মৃত হাবিবার মিয়ার ছেলে।

তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুর রহমান লিপন।

সেনা সূত্র জানায়, বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে এমন খবর পেয়ে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের একটি দল এবং বোয়ালমারী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। অভিযানকালে বাজার এলাকা ঘিরে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে সজীবের কাছ থেকে অবৈধ পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত অস্ত্রসহ তাকে বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. শিমুল মোল্লা জানান, এ ঘটনায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি