1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার

অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি কানিজ মওলা, মহাসচিব বাবুল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। আর মহাসচিব হয়েছেন পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

রোববার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মিলনায়তনে নতুন কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন একজন নারী।

এর আগে অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের বিদায়ী সভাপতি নজরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন। সভায় এজেন্ডাভিত্তিক আলোচনার পাশাপাশি অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নিয়ে বিশদ আলোচনা হয়। সভায় নতুন কমিটি গঠনের জন্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা পরে একত্রে বসে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান।

এ ছাড়া কমিটিতে সহ-সভাপতি হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকার এবং ঢাকার বিভাগীয় কমিশনার ও সাবেক সাধারণ সম্পাদক শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

উপ-কোষাধ্যক্ষ হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান মিঞা।

যুগ্ম-মহাসচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব এ কে এম হাফিজুল্লাহ খান লিটন ও অর্থ বিভাগের যুগ্ম-সচিব নুরজাহান খানম।

৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির বাকি সদস্যদের নাম অতিদ্রুত ঘোষণা করা হবে বলে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি