1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

মিতু হত্যা মামলার আসামি ‘ভোলা’ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী বহুল আলোচিত  মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বুধবার রাত দশটার দিকে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে এহতেশামুল হক প্রকাশ ভোলাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

অঞ্জলী রানীর স্বামী ডা. রাজেন্দ্র চৌধুরী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। মামলাটি শুরুতে পুলিশ ও পরে গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। এর পরের বছর ২০১৬ সালের ৫ জুন নগরের ও আর নিজাম সড়কে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় খুন হন মাহমুদা আক্তার মিতু। সে সময় তার স্বামী বাবুল আক্তার এসপি পদে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি