1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নবীনগরে ঘুষ গ্রহণ করায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ঘুষের বিনিময়ে গাঁজা বোঝাই যান ছেড়ে দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

বরখাস্তকৃতরা হলেন—নবীনগর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউসার।

এর আগে, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর উপজেলার কানাবাড়ি মোড়ে একটি পিকআপ ভ্যান গাঁজা বহন করছিল বলে সন্দেহ করে টহলরত পুলিশ সদস্য জাহিদ আহসান ও আবু কাউসার যানটি আটক করেন। অভিযোগ রয়েছে, পরবর্তীতে তারা মোটা অংকের টাকা ঘুষ নিয়ে ওই গাঁজাবোঝাই গাড়িটি ছেড়ে দেন।

ঘটনাটি স্থানীয় পর্যায়ে আলোচনায় আসার পর পুলিশ অভ্যন্তরীণ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে উভয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে অনৈতিক কর্মকাণ্ডের কোনো স্থান নেই। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্তসহ বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি