1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসে আগুন, নিহত ৪

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দির বাণিয়া পাড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাস উল্টে আগুন ধরে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামগামী সিবিএম পরিবহনের বাসটি সংঘর্ষের পর সড়কে উল্টে গিয়ে মুহূর্তের মধ্যে আগুনে লেগে যায়।

দাউদকান্দি হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ররশাদ হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনকে বাসের ভেতর থেকে এবং একজনকে বাসের বাইরে থেকে উদ্ধার করা হয়।দুর্ঘটনায় আনুমানিক ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি