1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা মাহদীর জামিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেয়ার ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহদী হাসানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৮টায় পুলিশ পাহারায় তাকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সকাল ৯টার দিকে তোলা হয় আদালতে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার। তবে তাকে কোন মামলায় আদালতে হাজির করা হয়েছে, সে বিষয়ে তিনি জানাতে পারেননি।

পুলিশ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়াতে এবং হুমকিমূলক বক্তব্য দিতে দেখা যায়। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিলে জেলা পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং শনিবার রাতে তাকে আটক করে।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইলে একাধিকবার কল দেয়া হলেও তারা তা রিসিভ করেননি।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ আইনের শাসনের পক্ষে অবস্থান নিয়েছেন, আবার কেউ কেউ ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি