1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ফরিদপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফরিদপুরে জুলাই-২৪ আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি শেখ ফয়েজ আহম্মেদকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর গোলপুকুর ড্রিম শপিং কমপ্লেক্সের সামনে থেকে ফয়েজকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি দল। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি, চ্যানেল এসটিভির ফরিদপুর জেলা প্রতিনিধি ও ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার শেখ মানিকের ছেলে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরের আহ্বায়ক কাজী রিয়াজ বলেন, ২৪- এর আন্দোলনে এই শেখ ফয়েজ ছাত্র জনতার ওপর হামলা করেছে, সে ওই মামলার একজন অন্যতম আসামি। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করলে শেখ ফয়েজ প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছিল।

ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল বলেন, ‘এতদিন পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বুধবার সন্ধ্যায় ফরিদপুর শহরের আলীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি