1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

চার দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

চার দিন পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

বেনাপোল( যশোর) প্রতিনিধি : চার দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি চালু হয়েছে। সাপ্তাহিক ছুটি ও শারদীয় দুর্গাপূজার কারণে বন্ধ ছিল আমদানি-রপ্তানি।

মঙ্গলবার সকালে বেনাপোল বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) মামুন কবির তরফদার আমদানি-রপ্তানি সচলের বিষয়টি নিশ্চিত করেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিলো। আজ সকাল থেকে পুনরায় তা সচল হয়েছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক ( ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, সাপ্তাহিক ছুটি ও দুর্গাপূজা উপলক্ষে গত ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চার দিন বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। আজ থেকে ফের আমদানি-রপ্তানি সচল হয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস নিতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি