1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন: সিইসি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ থেকে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ সেপ্টেম্বর) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক দিয়ে এ সংলাপ শুরু হয়।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, পূর্বে নির্বাচনে সংশ্লিষ্টরা ভোট দিতে পারতেন না। তবে এবার নির্বাচনের সঙ্গে জড়িতরাও ভোট দিতে পারবেন। এ ধরনের মানুষের সংখ্যা প্রায় ১০ লক্ষ বলেও জানান তিনি।

সিইসি বলেন, অনেকে জেলখানায় আছেন যারা ভোট দিতে পারেন না। তাদেরকে এবার ভোট দেয়ার সুযোগ দেয়া হবে। ভোট দিতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সরকারি কর্মকর্তারাও। আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর বিশাল কর্মযজ্ঞে হাত দিয়েছে জানিয়ে সিইসি বলেন, সবথেকে বড় কাজ হচ্ছে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ করা। নারী ভোটারদের সংখ্যা পুরুষদের থেকে ৩০ লক্ষ কম ছিল। সেটা অনেক কমিয়ে আনা হয়েছে। এছাড়া ২১ লক্ষেরও বেশি মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। যাদেরকে অনেকে ‘কবরবাসী ভোটার’ বলতেন।

আরপিও সংশোধনসহ বিভিন্ন কাজ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ ছিল না। এটি নিয়ে কাজ করেছি। দেশে যারা নির্বাচনে জড়িত থাকেন তারা ভোট দিতে পারেন না। আমরা এবার সবার ভোটের ব্যবস্থা করবো। এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার।

উল্লেখ্য, ইসি ঘোষিত এই কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সংলাপ হবে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি