1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে ‘শ্বাসরোধে হত্যা’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর সুজানগর এলাকা থেকে কুবি ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনার (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা এলাকার কালিয়াজুড়ি পিটিআই মাঠের পাশের নেলী কটেজ নামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নিহত সুমাইয়া আফরিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আজ সোমবার তার সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার আগের রাতেই তাকে হত্যা করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস এসব তথ্য জানিয়েছেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, রোববার রাত আড়াইটায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আলাদা দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

অপরদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দুপুর পৌনে ১টায় নগরীর কান্দির পাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে তাদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি