1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, প্রাণ গেল সুপারভাইজার-হেলপারের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শ্যামলী পরিবহনের সুপারভাইজার ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুলের হাফেজিয়া এলাকায় এ ঘটনা দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুপারভাইজার রবিউল হোসেন ও হেলপার রফিকুল আলম। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল বালুভর্তি ট্রাক ও শ্যামলী বাস। চাকায় সমস্যা দেখা দিলে হঠাৎ সড়কের উপরেই থামানোর চেষ্টা করে ট্রাকটি। পেছনে থাকা শ্যামলী বাসটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাসের সুপারভাইজার ও হেলপার।

আরও জানা গেছে, এ ঘটনায় আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বাসচালকের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত অন্যদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি