1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ-৬ আসনের কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি মোসলেম উদ্দিন আর নেই রাঙ্গুনিয়ায় প্রবাসী খুনের রহস্য উদ্ঘাটন, স্ত্রী-ছেলে গ্রেপ্তার রোববার রাতে সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা

কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
এক ঘণ্টা পর রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রবিবার সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল সাতটার কিছু আগে ভবনটির ১৮ তলায় আগুন লাগে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, সকাল সাতটার দিকে ভবনটির ১৮ তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির আশপাশে অবস্থান করা বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হঠাৎ করে ভবনের পাশে ঝুলে থাকা তারে আগুন দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই তারের আগুন ভবনের পাশে থাকা এসিতে ধরে যায়। সেখান থেকে মুহুর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে আগুন নিভিয়ে ফেলে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি