1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদানী মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন মাদানী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স।

তিনি জানান, বেশ কিছুদিন যাবত হাফেজ রুহুল আমিন মাদানী হার্ডের সমস্যাসহ নানা রোগাক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সন্তান ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, হাফেজ রুহুল আমিন মাদানী ১৯৯৬ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আজ বুধবার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি