1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

চেক জালিয়াতির মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা গ্রেপ্তার

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলা বিএনপির সদস্য মো. হাবিবুল আলম রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রতনকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। এর আগে গতকাল বৃহস্পতিবার আনুমানিক রাত ১১ টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রতনের বাড়ি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে। সে ওই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, চেক জালিয়াতি মামলায় আদালতের ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি ওয়ারেন্টভুক্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এবিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি বলেন,’ উপজেলার বিএনপির আহবায়ক কমিটিতে মাহবুবুল আলম রতনের নাম থাকলে সে আমাদের দলীয় পরিচিতি সভা,পরপর তিনটি মিটিংয়ে অনুপস্থিত ও সাংগঠনিক কোন কাজে সম্পৃক্তা না থাকায় আমরা ধরে নিয়েছি সে আমাদের সাথে সম্পৃক্ত নেই। ইতোপূর্বে রতনের বিরুদ্ধে অনেক প্রতারণামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আমাদের কাছেও এসেছে। জেলা নেতাদের সাথে কথা বলে এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, রতনকে চেক জালিয়াতি মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টমূলে তাকে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি