1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ হুমকি দেন তিনি।

তিনি বলেছেন, “ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা (রপ্তানি) করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা (রপ্তানি) করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।”

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে যে রাশিয়ান তেল কেনার ফলে অন্যান্য অঞ্চল থেকে সরবরাহের উপর চাপ কমিয়ে বিশ্বব্যাপী তেলের দাম স্থিতিশীল করতে সাহায্য করেছে।

রয়টার্স জানায়, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক এবং ভোক্তা ভারত, রাশিয়া থেকে তার প্রয়োজনীয় তেলের এক তৃতীয়াংশেরও বেশি কেনে।

এরআগে সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সূত্র-রয়টার্স, এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি