1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

গৌরীপুরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে আম গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. মাসুদ নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ি গ্রামের জজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদ পেশায় একজন ইজিবাইক চালক। গাড়ি চালানোর পাশাপাশি তিনি গাছ কাটার কাজও করতেন। স্থানীয় কাঠের বেপারী আনিসুর রহমান খোকন রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়া গ্রামে একটি আম গাছ ক্রয় করেন। শনিবার খোকন ওই গাছ কাটার জন্য মাসুদকে বীরপশ্চিমপাড়া গ্রামে নিয়ে যান। গাছের ডাল কাটার সময় মাসুদ গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি