1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোনো সংস্কারই ভালো লাগছে না: উপদেষ্টা আসিফ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোন সংস্কারই আর ভালো লাগছে না।

গতকাল সোমবার দিবাগত রাতে ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘সংবাদ সম্মেলনে এক রাজনৈতিক দলের ব্যবসায়ী নেতা বললেন, শিল্পে গ্যাস না দিয়ে যেন বুদ্ধিজীবী হত্যার মতোই ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে! শ্রমিকদের বেতন দিতে দেরি হলে সরকার হুমকি দিচ্ছে। শুনে মনে হবে, কী ভয়ংকর জুলুমবাজ সরকার! অথচ পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় শিল্পে গ্যাস সরবরাহ ২২ শতাংশ বেড়েছে এবং তা ধারাবাহিকভাবে বাড়ছেই।’

তিনি লেখেন, ‘জনতার মঞ্চের বিভিন্ন উইংয়ের মুভগুলো স্পষ্ট হচ্ছে। দীর্ঘদিনের লুটপাটের সেটেলমেন্ট ভেঙে যাবে বলে কোন সংস্কারই আর ভালো লাগছে না।’

তিনি এই সরকারের শিল্পখাতে গ্যাস সরবরাহের একটি বাস্তব চিত্র তুলে ধরেন তার ফেসবুক পোস্টে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি