1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

গৌরীপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে সরকারি ভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

সরকারের অভ্যন্তরীণ বোরো সংগ্রহের আওতায় এ বছর উপজেলায় ১ হাজার ৩৯২ মেট্রিক টন ধান ও ১৮ হাজার ৮৩৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি চাল ৪৯ টাকা ও প্রতি কেজি ধান ৩৬ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রুবাইদুর রানা, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা খাতুন, অটো মেজর হাসকিন রাইস মিল মালিক সমিতি গৌরীপুর শাখার সহসভাপতি- মাহবুব আলম ফারুক, সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, সদস্য আঞ্জুমান আরা চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ উজ্জল, শামীম খান, দেলোয়ার হোসেন দুলাল, মো. আশরাফুল হক, মেসবাহ উদ্দিন সুজন, পাপন বসাক, মো. তরিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল-আমিন, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা প্রমুখ ।

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বলেন, ২৪ এপ্রিল থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি