1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন : সাদিক কায়েম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিয়ে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।

শনিবার (১৯ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ছাত্রশিবিরের এ নেতা তার পোস্টে বলেন, নারীর অধিকার ও মর্যাদার গ্যারান্টি দিয়েছে ইসলাম। নারী অধিকারের সুরক্ষায় শরীয়তের বিধান কার্যকর না করেই— ‘নারীদের প্রতি ধর্ম বৈষম্য করে’— এ ধরণের অস্পষ্ট পূর্বানুমান নির্ভর বয়ান উদ্দেশ্যপ্রণোদিত অথবা মূর্খতা ও অজ্ঞতাপ্রসূত।

তিনি বলেন, যারা ইসলামের বিধানকে অতিক্রম করর দুঃসাহস করবে, তাদের ফ্যাসিস্ট হাসিনার কথা স্মরণ করিয়ে দিতে চাই। শাপলা চত্বরের মহাজাগরণের কথা স্মরণ করিয়ে দিতে চাই, সোহরাওয়ার্দীর মার্চের কথা স্মরণ করিয়ে দিতে চাই।

সাদিক কায়েম আরো বলেন, হাসিনার পরিণতি থেকে শিক্ষাগ্রহণ করুন। জুলাই বিপ্লবকে পুঁজি করে ইসলামবিরোধী পলিসি বাস্তবায়নের অপচেষ্টা হতে বিরত থাকুন।

শহীদ আবরার ফাহাদ, আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, আলী রায়হানদের রক্তের সাথে বেঈমানী করার দুঃসাহস করবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি