1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

গৌরীপুরে ইয়াবা সহ জামাই-শ্বশুর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের গৌরীপুরে ১ হাজার ৮০০ পিস ইয়াবা সহ জামাই-শ্বশুরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙ্গাটিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকার আব্দুল কদ্দুছের ছেলে সজিব আহমেদ ও তার শ্বশুর মো. রইছ উদ্দিন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন খবরে টাঙাটিপাড়া এলাকায় অভিযান চালায় তারা। এ সময় সজিবের দেহ ও ঘর তল্লাশি করে এক হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, শ্বশুর রইছ উদ্দিনের ভোটার আইডি কার্ড দিয়ে মোবাইলে সিম তুলে তা দিয়ে সজিব মাদকের কারবার করে আসছিল। ইয়াবা জব্দের ঘটনায় গৌরীপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি