1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

চট্টগ্রামে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরে ছাত্রলীগের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ, গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। এরই মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হযেছে।

ভাঙচুরের ঘটনায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী, চকবাজার, পাঁচলাইশ, কোতোয়ালী থানায় মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলোতে কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। তারা হলেন- খাইরুল নূর ইসলাম ও মো. তামজীদ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে দাবি পুলিশের।

সোমবার ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামে অন্তত ২৫টি সংগঠন মিছিল বের করে। এর মধ্যে মিছিল থেকে নগরের জিইসি এলাকায় কেএফসি, পিৎজা হাট ও ডোমিনোজ পিৎজ্জাসহ পাঁচটি দোকানে ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে একদল লোক। এ ছাড়া নগরের লালখানবাজার পুমা, বিরিয়ানি এক্সপ্রেস, নগরের কাজীর দেউড়িতে খোয়াজা রেস্তোরাঁর সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। আসকার দীঘিরপাড়ে একটি দোকানের ফ্রিজ ভাঙচুর করা হয়েছে। চেরাগী পাহাড়ে কেএফসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়েছে। আসবাব নষ্ট করা হয়েছে। তবে কে বা কারা এ হামলা করেছে, সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের খুলশী থানার এসআই মোহাম্মদ জালাল বাদী হয়ে মামলাটি করেন।

খুলশী থানার ওসি আফতাব হোসেন বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া কোতোয়ালী ও চকবাজার থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিএমপি’র উপ কমিশনার (দক্ষিণ)। পাঁচলাইশ থানায় দায়ের হওয়া মামলায় কেউ গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ সোলাইমান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি