1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তার শপথ নেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আগামীকাল শপথগ্রহণ আছে। নতুন উপদেষ্টা শপথ নেবেন। তিনি হলেন অধ্যাপক সিআর আবরার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রচুর লেখালেখি আছে।’

‘আমরা আশা করছি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন। অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরে বলছিলেন যে, তিনি একইসঙ্গে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পারছেন না,’ বলেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, ‘এজন্য অধ্যাপক সিআর আবরার আসছেন আমাদের সঙ্গে। তিনি সম্ভবত শিক্ষার দায়িত্ব নেবেন।’

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে এখন উপদেষ্টা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সিআর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বণ্টন করে দেবেন প্রধান উপদেষ্টা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) নির্বাহী পরিচালক।

রোহিঙ্গা শরণার্থী, অভিবাসী শ্রমিক, বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্বর মতো বিষয় রয়েছে তার গবেষণার বিষয়ের মধ্যে। এক সময় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর সভাপতির দায়িত্বেও সামলেছেন অধ্যাপক আবরার।

ক্ষমতার পালাবদলের পর গত বছরের শেষভাগে নতুন নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছিল, সেখানে সদস্য হিসেবে ছিলেন সিআর আবরার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি