1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আ.লীগ নেতাকে ছাড়িয়ে নিতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দলের নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

নরসিংদীর শিবপুরে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় পুলিশকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। পরে পুলিশ তাঁকে আটক করে। গতকাল সোমবার রাতে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবিদ হাসান জজ মিয়াকে আটক করা হয়েছে। মারধরের শিকার পুলিশ সদস্য সবুজ মিয়া তাঁর বিরুদ্ধে মামলা করেছেন।’

শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবিদ হাসান জজ মিয়া উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

শিবপুর থানার পুলিশ জানায়, উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। রাত ১০টার দিকে তাঁকে ছাড়িয়ে নিতে দলবল নিয়ে থানায় আসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জজ মিয়া। থানায় এসেই তিনি হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে যেতে চান। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাঁকে বাধা দেন। তাতে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন জজ মিয়া। এ সময় পুলিশের সদস্যরা জজ মিয়াকে আটক করে।

এ সময় জজ মিয়াকে পুলিশ কেন চিনতে পারেনি এ জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি হমকি দিয়ে বলেন, এ থানায় চাকরি করতে হলে তাঁকে চিনতে হবে। তাঁর কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। এ সময় তিনি নাদিম সরকারকে ছেড়ে দিতে বলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি