1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আজহারীকে লাস্ট ওয়ার্নিং

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর ব্যক্তিগত আইডিতে লাস্ট ওয়ার্নিং দিয়েছে ফেসবুক।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আজহারী।

পোস্টে তিনি লিখেছেন, আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস আগের একটি পোস্টের জের ধরে।

পাঠকের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘আবারও নতুন রেস্ট্রিকশনে পড়েছে আমার ফেসবুক পেজ! রিচ ডাউন করে দেওয়া হয়েছে। ফেসবুকে কয়েক দফা রেস্ট্রিকশন পার করে আসার পর, আবারও নতুন করে রেস্ট্রিকশন এসেছে বিগত ৬ মাস পূর্বের একটি পোস্টের জের ধরে। নির্যাতিত ভাইদের নিয়ে কথা বলাসহ আরও বেশ কিছু বিষয়ে শক্ত অবস্থান ব্যক্ত করায় ইতোপূর্বেও রেস্ট্রিকশনের কবলে পড়েছি আমরা। ভাষা ও শব্দগত বিকৃতি ঘটিয়ে, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের চোখ ফাঁকি দেওয়াটা এখন সহজসাধ্য নয়।

প্রতিটি রেস্ট্রিকশন মানেই দাওয়াহ প্রচারের এই বড় প্ল্যাটফর্মটা হারানোর ঝুঁকি বেড়ে যাওয়া। এবার ফেসবুক লাস্ট ওয়ার্নিং দিয়ে জানিয়েছে, আর কোনো ভায়োলেশন হলে পেজটি আমাদের হাতছাড়া হয়ে যাবে। শুভানুধ্যায়ীদের প্রত্যাশা থাকে- যেন চলমান প্রতিটি ইস্যুতেই আমরা কথা বলি বা শক্ত অবস্থান প্রকাশ করি। আমাদেরও অনেক সীমাবদ্ধতা রয়েছে- এটা বোঝাতেই আজকের এই পোস্ট। স্পর্শকাতর অনেক বিষয়ে চাইলেও আমরা ইচ্ছেমতো সব বলতে বা লিখতে পারি না।

প্রজেক্ট আলফা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেওয়ার ছিল। লেটেস্ট পোস্টে যে হারে রিচ ডাউন করা হয়েছে, এটা জারি থাকলে জানি না প্রজেক্ট সংক্রান্ত আপডেটগুলো আপনাদের পর্যন্ত কতুটুকু পৌঁছাবে। সপ্তাহে প্রতি জুমার নামাজের পর পরই আমাদের নিয়মিত আপডেট থাকে। সেগুলো ম্যানুয়ালি চেক করার আহ্বান রইল। তাছাড়া আমাদের প্রতিটি পোস্টের আপডেট সরাসরি আপনার মেসেঞ্জারে পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক ব্রডকাস্ট চ্যানেলে জয়েন করার আমন্ত্রণ রইল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি