1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

এতিমখানার সেই শিশুর যে ভাইরাল চিঠি ছুঁয়েছে হৃদয়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

সম্প্রতি রাজধানীর যাত্রাবাড়ীর একটি এতিমখানার এক শিশুর মায়ের কাছে লেখা একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হৃদয়স্পর্শী ওই চিঠিটি দ্রুতই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে মানুষের আবেগ নাড়া দিয়েছে। গত ১১ মার্চ নাসরিন আক্তার নামের একটি ফেসবুক আইডি থেকে শিশুটির ছবি ও চিঠিটি প্রকাশ করা হয়।

নাসরিন আক্তার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এতিমখানায় গিয়েছিলাম দেখা করতে, মেজ ছেলে তাহাসিন আব্দুল্লাহ একটা কাগজ হাতে দিলো!’

পোস্ট করা ছবিতে দেখা যায়, শিশুটির হাতে লেখা একটি চিঠি। ধারণা করা হচ্ছে, মায়ের হাতে দেওয়া ওই কাগজটিই ছিল তার নিজের লেখা চিঠি। চিঠিতে সে লিখেছে—

‘আম্মা, আমারে সাবান দিয়ো। ৩ দিন আগে সাবান শেষ। একটা সাদা পাঞ্জাবি দিয়ো, আগেরটা ছিড়া গেছে। ইফতারে বুট মুড়ি দেয়। রাতে ভাত দেয় না। আমার জন্য কিছু খাবার আইনো। ভালো খাবার। একটা মশারি দিয়ো। আর চাদর দিয়ো। মশা কামড়ায়।’

শিশুটির সরল ভাষায় লেখা এই চিঠি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে। অনেকেই শিশুটির খোঁজ নিতে ও সাহায্য করার আগ্রহ প্রকাশ করেন।

পোস্টদাতা নাসরিন আক্তার শিশুটির মা। তিনি পোস্টের কমেন্ট বক্সে এতিমখানার ঠিকানা উল্লেখ করে সহায়তা করতে ইচ্ছুক মানুষের সঙ্গে যোগাযোগে সহায়তা করছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি