1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে এক নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম- শাহাজাদা আলম (৩২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার পৌরসদরের সাহেবপাড়া গ্রামের সৈয়দ মনজুর আলমের ছেলে। সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন শাহাজাদা।

হাকিমপুর (হিলি) ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে শাহজাদা নামের ওই ব্যক্তি রোববার দুপুরের দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তার পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তার সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ভাঙচুর ও মারামারির অভিযোগে মামলা রয়েছে। ছাত্রলীগ নেতার বিষয়ে রিকুইজিশন থাকায় আমরা তাকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছি। সৈয়দপুর থানা পুলিশ তাকে নিয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি