1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বুড়ো বয়সে ভীমরতি রোগে ভুগছেন অলি আহমদ: ফজলুর প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি সিলেটে নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত : জয়সওয়াল দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী ‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে

বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে: আমীর খসরু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

রাজনীতিতে গুনগত পরিবর্তন আনার তাগিদ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকারের পরিবর্তনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা চেতনা আমাদের বুঝতে হবে। এভাবে রাজনীতিতে গুনগত পরিবর্তন আনতে হবে।

তিনি বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছে, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এ জন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও ভাঙতে পারবে না। আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

শনিবার চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আমীর খসরু এসব কথা বলেন।

মতবিনিময়ে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি নেতা আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মনির চৌধুরী, জাকির হোসেন, মোহাম্মদ লেদু মেম্বার, বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, সাইফুল ইসলাম, তৌহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি